1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

রাজধানীর সকল ভোটকেন্দ্র পোড়ানোর পরিকল্পনা ছিল:পুলিশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারি, ২০১৪
  • ২০৩ Time View

আজ শনিবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন।
রাজধানীর সবগুলো ভোটকেন্দ্রই পুড়িয়ে দেওয়ার তথ্য ছিল গোয়েন্দা পুলিশের কাছে। কিন্তু নিরাপত্তা-ব্যবস্থা নেওয়ায় তা সম্ভব হয়নি।
আগামীকাল ৫ই জানুয়ারী দশম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা-ব্যবস্থা সম্পর্কে জানাতে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ভ্রাম্যমাণ আদালতও সক্রিয় থাকবে বলে জানানো হয়।

মনিরুল ইসলাম বলেন, রাজধানীর আটটি আসনের এক হাজার ২১টি ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ও সাধারণ ভোটকেন্দ্রের জন্য ভিন্ন ভিন্ন নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে করে কোনো কেন্দ্রে কোনোভাবে গোলযোগ করা সম্ভব হবে না। তিনি জানান, আজ থেকে র‍্যব-বিজিবির সঙ্গে সমন্বয় করে পুরো রাজধানীতে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এ ছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গেও সমন্বয় করা হচ্ছে। এতে করে কোনো কেন্দ্রে গোলযোগ করা সম্ভব হবে না।

পুলিশের যুগ্ম কমিশনার জানান, এই নির্বাচনে নিরাপত্তা-ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ও সাধারণ ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা কী হবে, তা নির্বাচন কমিশন নির্ধারণ করেছে। বিজিবি, র্যাব, আনসার-ভিডিপির সদস্যরা নিরাপত্তা কার্যক্রমে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ