1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

অবাধ নির্বাচনে যথাযথ পদক্ষেপ নেয়নি- যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০১৪
  • ১০৫ Time View

গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উপমুখপাত্র মারি হারফ বলেন।

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো যথাযথ পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য যুক্তরােষ্ট্রর। তিনি আরও বলেন এটা কোনো ভালো লক্ষণ নয় বলে মনে করে দেশটি। পাশাপাশি যুক্তরাষ্ট্র পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে মারি হারফ বলেন,  আমরা বিশ্বাস করি, গঠনমূলক আলোচনার জন্য প্রধান রাজনৈতিক দলগুলোর প্রয়াস দ্বিগুণ করার বিষয়টি এখন অন্য যেকোনো সময়ের চেয়ে আরও জরুরি। একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন, যা গ্রহণযোগ্য হবে, সেদিকে এগিয়ে যাওয়ার পথ তাদেরই খুঁজে বের করতে হবে। আর সহিংসতা গ্রহণযোগ্য নয়, কখনোই গ্রহণযোগ্য নয়। কারণ তা গণতান্ত্রিক পদ্ধতিকে ধ্বংস করে।’ তিনি আরও বলেন, ‘আমি যতদূর জানি, এ সপ্তাহের শেষে সেখানে সংসদ নির্বাচন হবে। আমরা কোনো নির্বাচনী পর্যবেক্ষক পাঠাব না। একটা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রধান রাজনৈতিক দলগুলো এখনো সমঝোতায় না আসতে পারায় আমরা অখুশি। তাই আমরা এটাকে উত্সাহিত করছি। এবং আমরা পরিস্থিতির দিকে নজর রাখব। পাশাপাশি যতটুকু যুক্ত থাকা প্রয়োজন আমরা থাকছি।’

৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেবে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বলেন, ‘নির্বাচনের ফলাফল নিয়ে আমরা আগাম কিছু বলতে পারি না। আমি তো পরিষ্কার করেই বলেছি,  অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তারা কোনো পদক্ষেপ নিতে পারেনি। এর থেকে পরিষ্কার যে এটা কোনো ভালো লক্ষণ নয়। তবে ফলাফল নিয়ে বা পরবর্তী সময়ে আমরা কী বলব, তা নিয়ে আমি আগ বাড়িয়ে কিছু বলতে চাই না।’

বিরোধীদলীয় নেতার গৃহবন্দী-সংক্রান্ত একটি প্রশ্নের জবাব এড়িয়ে যান মারি হারফ। এ বিষয়ে তাঁদের লোকজনের কাছে খোঁজখবর নেবেন বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ