1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

ফখরুলসহ ১৮ দলের নেতাদের নামে মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩
  • ১১৬ Time View

রাজধানীর বাংলামোটরে পুলিশের রিকুইজিশন করা বাসে ছুঁড়ে মারা পেট্রলবোমায় এক পুলিশ সদস্যর মৃত্যুর ঘটনায় আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে মামলা করেছে পুলিশ। রমনা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বাদী হয়ে ৩৫৩,৩৩৬,৩২৬,৩০৭,৩০২/৩৩৪,১০৯,১১৪,৪৩৫,৪২৭ ধারাসহ বিস্ফারণ দ্রব্য আইনের ৩ ও ৬ ধারায় মামলাটি দায়ের করেন। মামলা নং-৪২।

মামলায় পেট্রোলবোমা হামলার ইন্ধনদাতা ও প্ররোচনাকারী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমানুল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, আবদুল ছালাম, সালাউদ্দিন আহম্মেদ, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম ফিরোজ,  ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ওবায়দুল হক নাসির, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মঈনুল ইসলাম হিরু, সাধারণ সম্পাদক মাসুদ রানা, হুমায়ন কবির রওশন, কেন্দ্রীয় যুবদল নেতা সাঈফুল আলম নীরব, যুবদল (উত্তর) সভাপতি মাহমুদ হাসান, জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ড. শফিকুর রহমান‍, জামায়াতের কেন্দ্রীয় নেতা ডা. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখকে আসামী করা হয়।

প্রসঙ্গত, গতকাল রাতে বাংলামোটরে পুলিশ সদস্যদের বহনকারী একটি বাসে পেট্রলবোমা হামলা করে দুর্বৃত্তরা। এতে অগ্নিদগ্ধ হয়ে পুলিশের একজন সদস্য ঘটনাস্থলেই নিহত হন। আহত হন পুলিশের আরও একজন সদস্য ও বাসের চালক।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ