1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

অস্ট্রেলিয়ার লক্ষ্য ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩
  • ১১৭ Time View

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার টার্গেট নিয়ে এবার খেলছে অস্ট্রেলিয়া, এমন কথাই জানালেন দলটির অধিনায়ক মাইকেল ক্লার্ক।

 

সফরকারি দলটিকে হোয়াইটওয়াশ করার আশা প্রকাশ করে তিনি বলেছেন ৫-০ ব্যবধানে সিরিজ জয়ের মাধ্যমে তারা টেস্ট ক্রিকেটের শীর্ষস্থান লাভ করতে চায়।

দি টেলিগ্রাফে নিয়মিত কলামে তিনি লিখেছেন, ‘আগেভাগেই টেস্ট সিরিজ নিশ্চিত হবার পর মানুষ এখন আমার কাছে জানতে চায় বক্সিং ডে টেস্টে আমাদের লক্ষ্য কী হবে। এর জবাবটি সাদামাটা। পুরো দমে এগিয়ে যাওয়া। অ্যাশেজ হোয়াইটওয়াশ করার নীল নকশা বাস্তবায়ন করা। একটি মোমেন্টাম অর্জন যেমন বিরল তেমনি এটি মহামূল্যবান। যখন আপনি সেটি অর্জন করতে পারবেন তখন আপনি সেটিকে সঙ্গী করেই এগিয়ে যেতে চাইবেন। কারণ কতদিন সেটি স্থায়ী থাকবে তা আপনি জানেন না।’

সিরিজের প্রথম তিন টেস্ট জয়ের মাধ্যমে ইতোমধ্যে অস্ট্রেলিয়াকে সিরিজ পাইয়ে দিয়েছেন ক্লার্ক। যার মাধ্যমে সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের অ্যাশেজ রাজত্বের অবসান ঘটাল তারা।

এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার অবস্থান পঞ্চম। আর তাদের চেয়ে দুইধাপ এগিয়ে রয়েছে ইংল্যান্ড। আইসিসি র্যাং কিংয়ে তাদের অবস্থান তৃতীয়। দক্ষিণ আফ্রিকা এই মুহূর্তে তালিকার শীর্ষে রয়েছে। আর এর পরবর্তী অবস্থানে রয়েছে ভারত।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ