1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

হান্নান শাহ ও খোকা দুই দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩
  • ১৩৭ Time View

রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা পুলিশ হত্যা মামলায় বিএনপির নেতা আ স ম হান্নান শাহ ও সাদেক হোসেন খোকার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।

মতিঝিল থানায় করা তিনটি পৃথক মামলায় হান্নান শাহকে ১০ দিন করে মোট ৩০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। এই তিনটি মামলার মধ্যে খোকাকে একটি মামলায় ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়।

চলতি বছরের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশের দিন সংঘটিত তাণ্ডব ও সহিংসতা চালিয়ে পুলিশের সদস্য শাহজাহানকে হত্যার ঘটনায় মতিঝিল থানায় করা একটি মামলায় উভয়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বাকি দুই মামলায় হান্নান শাহর রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করেন আদালত। একই সঙ্গে ওই দুই মামলায় তাঁকে ১০ কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ