1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

চিত্রনায়িকা সাহারার গোপন সংসার ভাঙছে।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩
  • ১৭২ Time View

চিত্রনায়িকা সাহারার গোপন সংসার ভাঙছে।

 সত্যি-মিথ্যা যাই হোক, এ খবর নিশ্চিত করেছে সাহারার ঘনিষ্ঠ একটি সূত্র। চিত্র প্রযোজক মণিরকে চলতি বছরের প্রথম দিকে সাহারা বিয়ে করেন বলেও জানিয়েছে সূত্রটি। যদিও একে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন এই নায়িকা। চলচ্চিত্র নায়িকাদের গোপন প্রেম বিয়ে নিয়ে এখন বিব্রত চলচ্চিত্র জগৎ। চলচ্চিত্রকারদের মতে বিয়ে করা অপরাধ নয়। কিন্তু তা গোপনে কেন? বিয়ে করলে অভিনয় ক্যারিয়ারে ধস নামে একথা অনেক আগেই মিথ্যা প্রমাণ করেছেন শবনম, শাবানা, ববিতা, কবরী, মৌসুমীসহ অনেকে। তারপরও কেন বিয়ে নিয়ে লুকোচুরি করেন নায়িকারা। সম্প্রতি শাবনূরের গোপন প্রেম-বিয়ে ও অনাগত সন্তানের খবর বিব্রতকর অবস্থায় ফেলেছে ঢালিউডকে। শাবনূরের পথ ধরে চলচ্চিত্রের উঠতি নায়িকা আঁচল ১২.১২.১২ তারিখে বিয়ে করেছিলেন চলচ্চিত্র প্রযোজক জুয়েলকে। কিন্তু বরাবরই এই গোপন বিয়ের কথা অস্বীকার করেন তিনি। এর ফল কিন্তু ভালো হয়নি। চলতি বছরের ১৪ এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের দিন বিয়ে বিচ্ছেদ ঘটে তাদের। এ কথা আঁচলের মা নিজেই জানিয়েছেন। এদিকে অাঁচলের পথে হাঁটছেন তার সিনিয়র নায়িকা সাহারা। চলতি বছর এই নায়িকা ‘ঢাকা টু বোম্বে’ চলচ্চিত্রে কাজ করতে গিয়ে এর প্রযোজক মনিরকে গোপনে বিয়ে করেন এবং চলচ্চিত্রকে বিদায় জানিয়ে সংসার করছেন। যদিও এ খবর বারে বারে অস্বীকার করছেন তিনি। কিন্তু এখনকার খবর হলো সাহারা-মনিরের দাম্পত্য সম্পর্ক ভালো যাচ্ছে না। যে কোনো মুহূর্তে স্বামী-সংসার ছেড়ে আবার রুপালি পর্দায় ফিরবেন সাহারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ