1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

আশরাফ-ফখরুল-তারানকোর বৈঠক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৩
  • ১৪২ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো একসঙ্গে বৈঠকে করেছেন। আজ মঙ্গলবার বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটার কিছু সময় পর পর্যন্ত রাজধানীর গুলশানের একটি বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাতে এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিএনপি।

দলটির বিবৃতিতে জানানো হয়, ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক কো-অর্ডিনেটরের বাসভবনে এ বৈঠক হয়। বৈঠকে উভয় পক্ষ সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার বিষয়ে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বৈঠকে আওয়ামী লীগের পক্ষে দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও গওহর রিজভী এবং বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান ও ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুুরী উপস্থিত ছিলেন। তবে বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। বৈঠক শেষে বিএনপির নেতারা গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে নিজেদের মধ্যে আলোচনায় বসেন।

এদিকে গতকাল সোমবার বিবিসি বাংলায় প্রচারিত ‘হাসিনাকে রেখে নির্বাচনের পথ খুঁজছে’ শীর্ষক প্রতিবেদনটি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিএনপি। প্রতিবেদনটি বিবিসির বরাতে প্রথম আলোর অনলাইন সংস্করণসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

৬ ডিসেম্বর রাতে ঢাকায় পৌঁছান তারানকো। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে জাতিসংঘের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। আজ জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধি অস্কার ফার্নান্দেজ তারানকোর চলে যাওয়ার কথা থাকলেও আরও এক দিন তিনি বাংলাদেশে থাকবেন। কাল রাতে তিনি নিউইয়র্কে যাবেন।

এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন তারানকো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ