1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

সুরমায় নৌকাডুবি, নারী-শিশুসহ ৭ জনের মৃত্যুর আশঙ্কা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৩৮ Time View

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুরমা নদীতে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে ওই নৌকার যাত্রী ২ শিশু ও ৫ নারী।

প্রশাসন ও স্থানীয় জনগণের আশঙ্কা ওই নারী-শিশুরা আর বেঁচে নেই।

এদিকে, বিকেল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয়দের উদ্যোগে ডুবে যাওয়া ‘জনতা’ নামে নৌকাটি উদ্ধারের চেষ্টা চলছিল। ঘটনাস্থলে রয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমতাজ উদ্দিন।

তিনি জানান, ডুবে যাওয়া নৌকা উদ্ধারের জন্য সিলেট থেকে রওনা দেওয়া ডুবুরি দল এখন পর্যন্ত ঘটনাস্থলে এসে পৌঁছেনি।

এর আগে, তীরে সাঁতরে ওঠা ওই নৌকার এক যাত্রীর উদ্ধৃতি দিয়ে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, জামালগঞ্জ উপজেলার ফেনার বাক ইউনিয়নের রামপুর এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে।

জেলা প্রশাসক জানান, জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার থেকে ছেড়ে আসা ওই নৌকাটিতে ১৬/১৭ জন যাত্রী ছিল বলে তাকে নিশ্চিত করেন তীরে সাঁতরে ওঠা যাত্রী জিকির আলী (৬১)।

ডিসি আরও জানান, ডুবে যাওয়া ওই নৌকা থেকে ৬-৭ জন যাত্রী সাঁতরে তীরে ওঠতে সক্ষম হয়।

নৌকাটি উদ্ধার চেষ্টা চলছে উল্লেখ করে বেলা সাড়ে ১১টায় ডিসি কামরুল ইসলাম জানান, ওই নৌকায় ১০ বছরের ২টি কন্যাশিশু, ৫/৬ জন নারী ছিল। পরে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

দুর্ঘটনাস্থল রামপুর গ্রামের নবী হোসেন বাংলানিউকে জানান, নৌকাটি অন্ধকারে মাছ ধরার ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গিয়ে থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ