1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

বিএনপির সঙ্গে তারানকোর সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে: শমসের মবিন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৩
  • ১২৪ Time View
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তারানকোর বৈঠক শেষ হয়েছে। প্রায় দুই ঘণ্টা চলা বৈঠকটি শুরু হয় সন্ধ্যা সাতটায়।

বৈঠকের পরপরই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেছেন, তারানকোর সঙ্গে সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠকের এজেন্ডা সম্পর্কে এখনই কিছু বলা যাবে না। তিনি আরও জানান, প্রয়োজনে তারানকো খালেদা জিয়ার সঙ্গে আবার বৈঠক করবেন। আগামী দু-এক দিনের মধ্যে বৈঠকের বিস্তারিত জানানো হবে।

চেয়ারপারসনের গুলশানের বাসভবনে সন্ধ্যা সাতটায় তারানকো-খালেদা জিয়ার বৈঠক শুরু হয়।

এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের এই সহকারী সেক্রেটারি জেনারেল। দুপুরে সোনারগাঁও হোটেলে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগের সাত সদস্যের প্রতিনিধিদলের সঙ্গেও পৃথক বৈঠক করে থাকেন তারানকো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ