1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প

প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের সঙ্গে তারানকোর সাক্ষাতে সরকারের না

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৩
  • ১৮৭ Time View

প্রেসিডেন্ট আবদুল হামিদ এবং সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার সঙ্গে জাতিসংঘের সহকারি মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো সাক্ষাত করতে চাইলেও বাংলাদেশ সরকার ওই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘের ঢাকা অফিসের এ সংক্রান্ত অনুরোধ সরকার নাকচ করে দিয়েছে। ইংরেজি দৈনিক ঢাকা ট্রিউিন শুক্রবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
চার দিনের সফরে তারানকো আজ সন্ধ্যায় ঢাকা আসছেন। কাল থেকে শুরু হবে তার মিশন। দিনের শুরুতে যাবেন সেগুন বাগিচার পররাষ্ট্র দপ্তরে। সেখানে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকসহ সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। রাজনৈতিক পর্যায়ে তার আলাপ শুরু হবে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে। সেখান থেকে বেরিয়ে তিনি যাবেন নির্বাচন কমিশনে। প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘ দূত। তার সফরসঙ্গীরাও বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিকাল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য হবে জাতিসংঘ প্রতিনিধি দলের। একই দিনে বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। বিকালে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন তারানকো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ