1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ফের এক নম্বরে সাকিব

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৩
  • ১৪২ Time View

sakibবিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব আবার ফিরে পেলেন সাকিব আল হাসান। আইসিসি কর্তৃক সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ওয়ানডের সেরা অলরাউন্ডারের জায়গা থেকে ঝড়ে গেছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। ফলে নিজের সিংসাহনে পুনরায় উঠলেন সাকিব।

এর আগেও দীর্ঘ সময় অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন সাকিব। এমনটি টেস্ট ও ওয়ানডে, উভয় তালিয়কায়ও একই সাথে শীর্ষে ছিলেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডারের মুকুটটি প্রায় নিজের সম্পত্তি-ই বানিয়ে ফেলেছেন বাংলাদেশ দলের এই প্রাণ-ভোমরা!

দক্ষিণ আফ্রিকার সাথে অনুষ্ঠে সিরিজে তেমন ভালো পারফর্ম করতে পারেননি মোহাম্মদ হাফিজ। সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে করেছিলেন মাত্র পাঁচ রান। বল হতে ১০ ওভারে ৩৪ রান দিয়ে পেয়েছিলেন মাত্র এক উইকেট। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে করতে পেরেছিলেন মাত্র আট রান। আট ওভার বোলিং করে ৪৪ রান দিয়েও পাননি কোনো উইকেট। এমন বাজে ফর্মের কারণে তৃতীয় ম্যাচে দলেই জায়গা হয়নি তার। একই সাথে হারাতে হয় ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষ স্থানও।

অপরদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে নিউজিল্যান্ডের সাথে ওয়ানে সিরিজ খেলতে পারেননি সাকিব। এরপরও রেটিং পয়েন্ট বেশি থাকায় শীর্ষে উঠে গেছেন তিনি। সাকিবের রেটিং পয়েন্ট বর্তমানে (১ ডিসেম্বর) ৩৭৬, আর দ্বিতীয় স্থানে নেমে আসা হাফিজের রেটিং ৩৭০।

ওয়ানডের শীর্ষে থাকা সাকিব টেস্ট অলরাউন্ডার তালিকায় আছেন দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা রবীচন্দ্রণ অশ্বিণের পয়েন্ট ৪১৯, আর সাকিবের পয়েন্ট ৩৬২। সাকিবের পেছনে থাকা জ্যাক ক্যালিসের পয়েন্ট ৩৩২।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ