1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

একদিন বাড়ালো জাপা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৩
  • ১১৯ Time View

gopজাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রির সময় এক দিন বাড়ানো হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) পর্যন্ত মনোনয়ন আবেদনপত্র বিক্রির শেষ দিন নির্ধারিত থাকলেও প্রার্থীদের ভিড় সামলাতে আবেদন বিক্রি একদিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

আগ্রহী প্রার্থীদের মধ্যে যারা সোমবার পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করতে পারেননি তারা মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করতে পারবেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নপত্র বিক্রির ষষ্ঠ দিনে ৪৪৫ টি আবেদনপত্র বিক্রি হয়েছে। এই নিয়ে মোট এক হাজার ৩৪৩টি আবেদনপত্র বিক্রি হয়েছে।

আগামী ২৭ নভেম্বর থেকে পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

২৭ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা বিভাগ এবং দুপুর ২টা থেকে ৫ট পর্যন্ত বরিশাল বিভাগ, ২৮ নভেম্বর সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত রংপুর বিভাগ এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজশাহী বিভাগ, ২৯ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেট বিভাগ এবং দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ঢাকা বিভাগ, ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ