1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত লেবাননে ইসরাইলের নতুন হামলায় নিহত ২০ চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে: মোজতবা খামেনি একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের

ফিলিপাইনে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৩
  • ৭৭ Time View

feliফিলিপাইনে টাইফুন ‘হাইয়ান’র আঘাতে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে জরুরি ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। আগামী ২৯ নভেম্বর জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্রজয়’ ফিলিপাইনের ম্যানিলা বন্দরে পৌঁছাবে।

সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)’রএকসংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পর বাংলাদেশের ত্রাণ সহায়তা যাচ্ছেদেশটিতে। এর আগে জরুরিত্রাণ সামগ্রী ক্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এক কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

ঢাকাস্থ ফিলিপাইন দূতাবাসের পরামর্শক্রমে দুর্গত মানুষের জন্য শুকনো খাবার, টিনজাত খাদ্যদ্রব্য, পানীয়, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শিশুখাদ্য, বস্ত্রসামগ্রী ও জরুরি ঔষধ সামগ্রী পাঠানো হচ্ছে।

ফিলিপাইনে বাংলাদেশের হাই কমিশনার মেজর জেনারেল জন গোমেজ (অবঃ) এবং বানৌজা সমুদ্রজয়-এর অধিনায়ক কমডোর মোহাম্মদ নাজমুল করিম কিসলু, (সি), পিএসসি, বিএন এসব ত্রাণ সামগ্রী ম্যানিলার মেয়র এবং ত্রাণ ব্যবস্থাপনা কমিশনার-এর কাছে হস্তান্তর করবেন বলে আশা করা যাচ্ছে।

সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে এই ত্রাণ সামগ্রী ফিলিপাইনের ঘূর্ণিঝড় দুর্গতদের কাছে প্রেরণ করা হচ্ছে। -বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ