1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শান্তি বিনির্মাণে আরও বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অক্টোবরে শুরু হবে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা রংপুর বিভাগের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন: যে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত সরকার চামড়া ও পাদুকা শিল্পের রপ্তানি বাড়াতে রোডম্যাপ তৈরী করছে ইমানের অষ্টম শাখা: হাশরের ওপর বিশ্বাস ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বুস্ট-রবি ও বিকাশসহ ৫ প্রতিষ্ঠান পাওনাদারের টাকা পরিশোধ এড়াতে ‘অপহরণের’ নাটক ব্যবসায়ীর ভৈরবের ভাঙনে হারাচ্ছে শিকড়, সরকারের কাছে আকুতি মালয়েশিয়ার নাজমুসের

সিরিয়ায় গৃহযুদ্ধে নিহত ১১ হাজার শিশু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৩
  • ১৮৪ Time View

11hগত তিন বছরে সিরিয়ার গৃহযুদ্ধে ১১ হাজারের বেশি শিশু নিহত হয়েছে বলে সম্প্রতি এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
সম্প্রতি লন্ডন ভিত্তিক অক্সফোর্ড গবেষণা গ্রুপের ‘স্টোলেন ফিউচার্স- দি হিডেন টোল অব চাইল্ড ক্যাজুয়ালিটিজ ইন সিরিয়া’ শিরোনামে প্রতিবেদনটি বিবিসিতে প্রকাশিত হয়েছে।

এ প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানায়,  অধিকাংশ শিশু বোমা হামলায় এবং শেল নিক্ষেপে নিহত হয়েছে।
অক্সফোর্ড গবেষণা গ্রুপ মার্চ ২০১১ থেকে আগস্ট ২০১৩ সালের সকল সংঘাতের তথ্য থেকে এ প্রতিবেদনটি তৈরি করেছে।

প্রতিবেদনে উল্লেখ রয়েছে এখন পর্যন্ত ১১ হাজার ৪ শ ২০ জন শিশুকে হত্যা করা হয়েছে। নিহত এ শিশুদের বয়স ১৭ অথবা এর কম। এর মধ্যে ৩৮৯ জনকে স্নাইপার বন্দুক দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। সিরিয়ায় শিশুরা শুধু হত্যাই নয় নির্যাতনেরও শিকার হয়েছে।

সিরিয়ার আল্লেপো প্রদেশে সর্বোচ্চ সংখ্যক শিশুকে হত্যা করা হয়েছে। এ প্রদেশে ২ হাজার ২ শ ২৩ জন শিশু হত্যার শিকার হয়েছে বলে জানায় প্রতিবেদনটি।

শিশুরা তাদের নিজের বাড়িতে, স্কুলে থাকা অবস্থায়, রুটি সংগ্রহে লাইনে থাকা অবস্থায় হত্যার শিকার হয়েছে।
নাম ঠিকানা সংগ্রহকৃত নিহত শিশুদের তথ্য দিয়ে এ প্রতিবেদনটি করা হয়েছে। তবে  বিপদজনক এলাকা থেকে তথ্য সংগ্রহ  করা সম্ভব হয়নি। ফলে  প্রতিবেদনের এ সীমাবদ্ধতা জন্য নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

শিশু হত্যা এবং অত্যাচার বন্ধের জন্য  সিরিয়াকে আহ্বান জানানো হয়েছে এ প্রতিবেদনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ