1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

শ্রুতিকে অপহরণের চেষ্টাকারী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৩
  • ১৬৪ Time View

shasanজনপ্রিয় বলিউড অভিনেত্রী ও গায়িকা শ্রুতি হাসানকে অপহরণের চেষ্টা করায় এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার মুম্বাইয়ের একটি এলাকা থেকে অলোক শংকর নামে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গত ১৯ নভেম্বর মঙ্গলবার শ্রুতি হাসানকে অপহরণের জন্য হামলা চালায় এই ব্যক্তি।

মুম্বাইয়ের উপ-পুলিশ কমিশনার সিভাজি বলেন, “রোববার অশোক শংকরকে ধারবি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে সিনেমা পাড়ায় অপরাধী হিসেবেই পরিচিত।”

শ্রুতি অভিযোগ করেছিলেন, “১৯ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে ডোর বেলের শব্দ শুনে দরজা খুলতে যান। আর দরজা খুলতেই অজ্ঞাত এক ব্যক্তি চড়াও হয় তার ওপর। শ্রুতিকে অপহরণ করে নেওয়ার চেষ্টাও করা হয়। কিন্তু কোনোমতে ঘরের দরজা বন্ধ করে নিজেকে বাঁচাতে সক্ষম হন তিনি। এরপর সাথে সাথে পালিয়ে যান অজ্ঞাতনামা সেই দুষ্কৃতি।

শ্রুতির অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। অভিযোগের ৫ দিনের মাথায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এদিকে অভিযুক্ত অশোক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি আমার ভাইয়ের জন্য চাকরি চাইতে গিয়েছিলাম। কিন্তু কোনো কারণে তিনি ভয় পেয়ে দ্রুত দরজা বন্ধ করতে গিয়ে ব্যথা পান।”

সূত্র : টাইমস অব ইনডিয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ