1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে যা বলছে জাপান ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার

সাড়া দিলেই সংলাপ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৩
  • ১৩১ Time View

amuবিরোধীদলীয় নেত্রী সাড়া দিলেই সংলাপ হতে পারে’ বলেছেন ভূমিমন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমীর হোসেন আমু।

রোববার মন্ত্রণালয়ে যোগদান উপলক্ষে সম্বর্ধনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরও বলেন“ চলমান সংকট নিরসনে শীর্ষ দুই দলের সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাব এখনো বহাল রয়েছে।”
দুই দলের মহাসচিব পর্যায়ে বৈঠক প্রসঙ্গে আমু বলেন,“তারা যদি বৈঠক করে থাকেন এর অগ্রগতি এবং সাফল্যের বিষয়ে তারাই বলতে পারবেন।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন,“আগেও নির্বাচন বর্জনের রেকর্ড বিএনপির রয়েছে। ১৯৮৬ সালে বিএনপি নির্বাচনে আসেনি। তাই বলে ওই নির্বাচন ঠেকে থাকেনি।”

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের ‘একতরফা নির্বাচনের ব্যবস্থা হলে দেশ অচল করে দেয়ার’ হুমকি প্রসঙ্গে আমু বলেন,“রাজনৈতিক কর্মসূচি নিয়ে কোনো কথা বলতে চাই না। ভবিষ্যতে হয়তো আমাদেরও দাবি-দাওয়া নিয়ে রাজপথে আন্দোলন করতে হতে পারে।”

অনুষ্ঠানে বিদায়ী ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও বিদায়ী ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান সিজার, সচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ