1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

সাকার আইনজীবীর রিমান্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৩
  • ১০৩ Time View

sainমানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের কপি ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ব্যারিস্টার এ কে এম ফখরুল ইসলামকে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আসামি ব্যারিস্টার ফখরুলকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থেকে সকাল ১০ টায় হাজির করা হয়।

গত বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশ (ডিবি) আসামি ফখরুলকে হাজির করে রমনা থানায় দায়ের করা তথ্য ও প্রযুক্ত আইনের মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন।

এর আগে মহানগর হাকিম কেশব রায়চৌধুরীর আদালতে রিমান্ড শুনানি হলেও মামলার কেইস ডকেট (সিডি) না থাকায় রোববার শুনানির জন্য দিন ধার্য করেন।

এদিন ব্যারিস্টার ফখরুলের পক্ষে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার রিমান্ড শুনানিতে অংশ নিয়ে তার জামিন আবেদন করেন।

শুনানি শেষে মহানগর হাকিম এমদাদুল হক জামিনের আবেদন নাকচ করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০ নভেম্বর রাজধানীর কাকরাইলে ফখরুলের ‘ল’ চেম্বার থেকে ব্যারিস্টার এ কে এম ফখরুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ