1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি: সংসদে প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও খামেনিসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন চীনা ভাইস মিনিস্টার মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে লজ্জায় ডুবাল রিয়াল মাদ্রিদ প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলতে হবে

‘আল্লামা শফীর বদদোয়া নিয়ে গেছেন এরশাদ’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৩
  • ১০০ Time View

babuজাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আল্লামা শাহ আহমদ শফীর দোয়া নয়, বরং বদদোয়াই নিয়ে গেছেন।”

শনিবার বিকালে এক বিবৃতিতে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী এ কথা বলেন। বিবৃতিতে তিনি আরো বলেন, “মাঠে-ময়দানে যারা ইসলামের পক্ষে কাজ করছেন, হেফাজতের আমির তাদের সাফল্য কামনা করে দোয়া করেছিলেন। কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যানের বর্তমান রাজনৈতিক যে অবস্থান, তাতে এটা কখনোই তার জন্য দোয়া বলা যায় না, বরং বদদোয়াই বলতে হয়।”

বাবুনগরী আরও বলেন, “১৭ নভেম্বর বেলা সাড়ে ১১টায় হুসেইন মুহম্মদ এরশাদ হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের সঙ্গে তিনিও উপস্থিত ছিলেন। কুশল বিনিময় শেষে হেফাজতের আমির এরশাদকে ইমান-আমল ও ইসলামের পথে চলার জন্য হিদায়াতি বিভিন্ন উপদেশ দেন।”

পাশাপাশি ইসলামবিদ্বেষী নাস্তিক্যবাদীদের বিভিন্ন অপতত্পরতার কথা তুলে ধরে এরশাদকে তাঁর দলীয় অবস্থান থেকে ইসলাম ও মুসলমানদের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান।

হেফাজতের আমির এরশাদকে আরও বলেছিলেন, “দেশে যে হারে ইসলাম ও মুসলমানদের ওপর একের পর এক আঘাত হানা হচ্ছে, তা কোনভাবেই মানা যায় না।”

বাবুনগরী বলেন, ”আমির যে শর্তে এরশাদ সাহেবকে দোয়া করেছিলেন, তাতে এরশাদ সাহেবের বর্তমান রাজনৈতিক ভূমিকা ও তৎপরতায় এটা তাঁর জন্য বদদোয়া হিসেবেই সাব্যস্ত হচ্ছে। এরশাদ ইসলাম ও মুসলমানদের পক্ষে নানা মুখরোচক বুলি আওড়ালেও কার্যক্ষেত্রে বর্তমানে তার ইসলামবিরোধী ভূমিকাই জাতির কাছে স্পষ্ট হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ