1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ৪ দিন শেষ না হতেই ৮ উইকেটে হারল বাংলাদেশ | Boishakhi Online প্লাস্টিক বর্জ্যও যে চিড়িয়াখানার প্রবেশ টিকিট এইচএসসিতে ৬ বোর্ডে ইংরেজিতে কমেছে পাসের হার

‘নীল নকশা নির্বাচন হতে দেব না’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৩
  • ১৭৪ Time View

rigবিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, “সরকার গণদাবি উপেক্ষা করে এবং গোটা বিশ্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নির্বাচনের চক্রান্ত করছেন। আমরা সে নীল নকশা নির্বাচন হতে দেব না।”

শনিবার সাড়ে ১১ টার দিকে পল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে এক জরুরী প্রেস ব্রিফিং-এ তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “দেশের অধিকাংশ রাজনৈতিক দল এবং আন্তর্জাতিক সম্প্রদয় নির্বাচনকালীন আস্থাশীল ও নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানালেও প্রধানমন্ত্রী ও তার অনুচর নীল নকশা অনুযায়ী একতরফা নির্বাচন করার জন্য উঠে পড়ে লেগেছেন।”

তিনি আরো বলেন, “আজ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, নানা শ্রেণীর সংগঠন, বিশিষ্ট নাগরিকবৃন্দ, জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম যেখানে নির্দলীয় নিরপেক্ষ সরকারের পক্ষে এমন কি শাসক শ্রেণীর কিছু নেতারাও এর পক্ষে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তার বিপক্ষে। কারণ তার কাছে গণতন্ত্রের মানেই নেই।”

‘বিএনপি কোন দল নয়’ অর্থমন্ত্রীর এমন বক্তব্যর সমালোচনা করে তিনি বলেন, “দল চোর ও নীতি চোর মানুষ কি বলবে না বলবে তাতে আমরা ধার-ধারিনা। তিনি গণতন্ত্র মানেন না কিন্তু গণতন্ত্রের কথা বলেন। উনি বয়স্ক মানুষ, কখন কি বলেন তিনি নিজেও জানেন না।”

বক্তব্য শেষে তিনি সকল নেতা কর্মীদের মুক্তির দাবি করেন। এবং নেতাকর্মীদের উপর হামলা ও নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ