1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

বকুলতলায় ‘রংমিস্ত্রী’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৩
  • ২০৩ Time View

bakulব্যান্ড ‘সহজিয়া’র সব কিছুই যেন একটু অন্য রকম। কিছু দিন আগে প্রকাশ হয়েছে তাদের প্রথম অ্যালবাম ‘রংমিস্ত্রী’। বাজারে অ্যালবামটি এসেছে প্রায় দুই সপ্তাহ হতে চললো। কিন্তু ব্যান্ডের পক্ষ থেকে এখনো কোনো প্রকাশনা উৎসব হয়নি। তাই ব্যান্ডের ভক্ত-বন্ধুরাই আয়োজন করেছে অ্যালবামটির প্রকাশনা উৎসব।

১৪ অক্টোবর প্রকাশ হয় ‘সহজিয়া’র প্রথম অ্যালবাম ‘রংমিস্ত্রী’। নভেম্বরে বাজারে আসে তাদের অ্যালবাম। গত ১৭ নভেম্বর একটি রেডিওতে লাইভ কনসার্ট ও আড্ডা হয় নতুন অ্যালবামটি নিয়ে। কিন্তু এখনো প্রকাশনা উৎসব করেনি তারা। এই আনুষ্ঠানিকতা নিয়ে তেমন ভাবলেশও নেই। বন্ধুরা বলে, ‘সহজিয়া’ এমনই।

তবে ভক্ত ও বন্ধুরা বসে নেই। বন্ধুদের উদ্যাগে আয়োজন করা হয়েছে প্রকাশনা উৎসব। ২৫ নভেম্বর বিকেল ৪টায় চারুকলার বকুলতলায় অনুষ্ঠিত হবে এ উৎসব। অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন কফিল আহমেদ।

অনুষ্ঠানে সহজিয়া ছাড়াও গাইবে কফিল আহমেদ এবং ব্যান্ডদল ‘চিৎকার’।

‘রংমিস্ত্রী’ অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে ভিন্ন ধারার গায়ক কফিল আহমেদ’র নামে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ