1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি: সংসদে প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও খামেনিসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন চীনা ভাইস মিনিস্টার মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে লজ্জায় ডুবাল রিয়াল মাদ্রিদ প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলতে হবে

‘সময় আছে, উদ্যোগ নিন’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৩
  • ১০৮ Time View

farukআলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসনে এখনো সময় আছে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইফ জয়নাল আবদিন ফারুক। তিনি সংলাপের উদ্যোগ নেওয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রয়োজনের সংসদের মেয়াদ আরো কিছুদিন বাড়িয়ে সংবিধান সংশোধন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পক্ষে মত দেওয়ারও আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “এখানো সময় আছে। পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধানে পৌছানো সম্ভব।”

বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘চলমান সংকট, রাষ্ট্রপতির ভূমিকা এবং জন প্রত্যাশা’ শীর্ষক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

শুধু আওয়ামী লীগের নয়, ১৬ কোটি মানুষের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকে দায়িত্ব পালনের অনুরোধ জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনারকে আজ্ঞাবহ উল্লেখ করে ফারুক বলেন, “বিএনপিকে ভাঙার জন্য বিএনএফকে নিবন্ধন দিয়ে নির্বাচনের আনার ষড়যন্ত্র হয়েছে। এ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিরোধী দলীয় চিফ হুইফ বলেন, “পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত না করলে আজকের এ সংকট তৈরি হতো না।”

ডেমোক্রটিক মুভমেন্টের আয়োজনে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা শাহাদাত হোসেন। এতে বক্তব্য রাখেন নিউ এজ পত্রিকার সাবেক সম্পাদক সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার আবু নাছের মোহাম্মদ রহমাতুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি আজিজুল হাই সোহাগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ