1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চিলিকে ছাড় দেয়নি ব্রাজিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৩
  • ১৩৩ Time View

robi-copyচিলির বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়লো ব্রাজিল। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা প্রতিদ্বন্দ্বীকে ২-১ গোলে হারিয়ে নিজেদের শক্তি পরিচয় দিল আরেকবার।

বুধবার কানাডার টরেন্টোর রজার্স সেন্টারের মাঠে ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। অস্কারের পাসকে গোলে পরিনত করেন হাল্ক। ১২ গজ দূর থেকেনেয়া শটটি থামাতে পারেননি চিলির গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে একের পর এক গোলের সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি রবিনহো, হাল্ক, পাওলিনিয়ো ও অস্কার। চিলি গোলের দেখা পায় খেলার ৭০ মিনিটে। দূর থেকে নেয়া শটে গোলরক্ষক জুলিও সেজারকে পরাস্ত করেন এদুয়ার্দো ভারগাস।

তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি ব্রাজিল। চিলির ডিফেন্ডারদের বোকা বানিয়ে নেইমার বল বাড়ান মাইকনের কাছে। মাইকনের ক্রসে মাথা ছুইয়ে বল জালে পাঠান সদ্য দলে ডাক পাওয়া রবিনহো।

এটি রবিনহোর ২৭তম আন্তর্জাতিক গোল। আর চিলির বিপক্ষে নবম। গত বিশ্বকাপে চিলিকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল ব্রাজিল। ওই ম্যাচেও শেষ গোলটি করেছিলেন রবিনহো।

চলতি মাসেই জাতীয় দলে ডাক পান রবিনহো। আর দলে ডাক পেয়ে নিজের সেরাটা উপহার দিলো এসি মিলানের এই স্ট্রাইকার। আগামী বছরে বিশ্বকাপের দলে ঠাই পাওয়ার আশা করতেই পারেন তিনি।

১০ ম্যাচ অপরাজিত থাকার পর এ ম্যাচে হারের স্বাদ পেল চিলি। আগামী বিশ্বকাপের স্বাগতিকরাও অপরাজিত রইলো ছয় ম্যাচ। এই ছয় ম্যাচে প্রতিপক্ষের জালে ২০ গোল দিয়ে নিজেদের শক্তিমত্তারও পরিচয় দিয়েছে তারা।

স্কলারি বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করার আগে মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আর একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ