1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘মিনাপ’ অঞ্চলের চরম দরিদ্র জনগোষ্ঠীর অর্ধেক পাকিস্তানের: বিশ্ব ব্যাংক ‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি

‘রাষ্ট্রপতি আন্তরিক হলেই সঙ্কট সমাধান’

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০১৩
  • ১৩৭ Time View

gfaরাষ্ট্রপতি একটু আন্তরিক হলেই সঙ্কট সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক।

ফারুক বলেন, “তিনি (রাষ্ট্রপতি) সর্বশক্তি দিয়ে সঙ্কট নিরসনের চেষ্টা করবেন বলেও আশ্বাস দিয়েছেন।”

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে ‘তারেক রহমান ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী মানবাধিকার ফোরাম বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৯তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে।

ফারুক আরো বলেন, “খালেদা জিয়া রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ায় বাংলাদেশের সকল মানুষ তাকে এখন সাধুবাদ জানাচ্ছে। আর এতেই প্রমাণিত হয় খালেদা জিয়া সংঘাত নয়, শান্তি চান।”

তিনি বলেন, “হিংসা দিয়ে আন্দোলন করা যায়, তবে তা স্থায়ী হয় না। বেগম জিয়া হিংসা নয় আদর্শের রাজনীতি করেন।”

খালেদা জিয়ার কৌশল জানতে আওয়ামী লীগের আরো হাজার বছর সময় লাগবে বলে মন্তব্য করেন ফারুক।

সংগঠনের সভাপতি রেজাউল কবির শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমত উল্যাহ, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ