1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

দিশা দিয়ে গেলেন নিশা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩
  • ৪০০ Time View

disaসংকট মেটাতে দু’পক্ষের সংলাপই একমাত্র পথ। ঢাকায় তিনদিনের সফরের সারকথা এভাবেই বলে গেলেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। তার ভাষায়, সংলাপের কোন বিকল্প নেই। যাবার আগে নিশা সংবাদ সম্মেলন করেন গুলশানের আমেরিকান ক্লাবে।

শনিবার দুপুরে তিন দিনের সফরে ঢাকা আসেন নিশা দেশাই বিশওয়াল। কোন লুকোছাপা করেননি অতিথি, সোজা কথায় জানিয়ে গেছেন বাংলাদেশের নির্বাচন কেমন দেখতে চান। সবার অংশগ্রহণ ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করার কথা সব পক্ষকেই সোজাসাপটা জানিয়ে দিয়েছেন। নিশা দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে। কথা বলেছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস, শ্রম ও কল্যাণ বিষয়ক মন্ত্রী, ব্যবসায়ীদের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে।

নিশার যাবার আগেই যেন দিশা পেল বাংলাদেশ। তার বিমান আকাশে ওড়ার আগেই চট করে একটা আলোময় পথ বের হয়ে এলো ঘোর অমানিশা থেকে। মঙ্গলবার সন্ধ্যায় আলোকোজ্জ্বল বঙ্গভবন নতুন পথের দিশা দেবে, প্রত্যাশা সবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ