1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস ‘ইরানি হামলায়’ মার্কিন যুদ্ধবিমানের জরুরি অবতরণ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয় : প্রেস উইং

খালাফ হত্যা : ফাঁসি ১, যাবজ্জীবন ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৩
  • ৮০ Time View

kalafঢাকায় সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির একজনের সর্বোচ্চ সাজার আদেশ বহাল রেখেছে আদালত। এছাড়া তিনজনকে যাবজ্জীবন ও একজনকে খালাস দিয়েছে হাইকোর্ট।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই রায় দেন। রাষ্ট্রপক্ষে মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন এবং আসামিদের আপিল শুনানি শেষে এ রায় দেওয়া হয়েছে।

গত ৩০ ডিসেম্বর দেয়া রায়ে পাঁচ জনকেই মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। এদের মধ্যে সাইফুল ইসলামের ফাঁসির আদেশ বহাল রাখা হয়েছে। মো. আল আমীন, আকবর আলী লালু, রফিকুল ইসলামকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। পলাতক সেলিম চৌধুরীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে রায়ে।

২০১২ সালের ৫ মার্চ মধ্যরাতে গুলশানে নিজের বাসার কাছে গুলিবিদ্ধ হন সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী (৪৫)। পরদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের দুই দিন পর গুলশান থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। এর সাড়ে চার মাস পর চারজনকে গ্রেপ্তার করে, যাদের পরিচয় দেওয়া হয় ‘ছিনতাইকারী’ হিসেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ