1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ-মালয়েশিয়া আলোচনা: মুক্ত বাণিজ্য চুক্তির পথে দুই দেশ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের শঙ্কা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমপিএইচ কোর্সে ভর্তি মিরপুর টেস্টসহ টিভিতে আজকের খেলা চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের চূড়ান্ত খেলোয়াড় বাছাই কার্যক্রম সম্পন্ন মেট্রোরেলের ১০০ কোটি ডলারের চুক্তি পেল ভারতের এলঅ্যান্ডটি বাংলাদেশিদের চাকরির আশ্বাসে নিয়ে জোর করে যুদ্ধে পাঠাচ্ছে রাশিয়া: জাতিসংঘ প্রতিবেদন প্রধানমন্ত্রীর জাপান সফর সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করবে: বাণিজ্যমন্ত্রী ঢাকা মেডিকেলে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ নিয়ে স্বজনদের কান্না, সংকটে অন্য রোগীরা

আদিলুর ও এলানের বিরুদ্ধে শুনানি ২৪ নভেম্বর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৩
  • ৯৩ Time View

adilurমানবাধিকার সংস্থা ‘অধিকার’ সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও পরিচালক এ এসএম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে চার্জ শুনানির জন্য আগামী ২৪ নভেম্বর দিন ঠিক করেছেন আদালত।

রোববার ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম এ দিন ধার্য করেন।

এদিন সকালে এ মামলার জামিনে থাকা আসামি আদিলুর রহমান তার আইনজীবীর মাধ্যমে হাজিরা প্রদান করেন।

এদিকে অন্য আসামি নাসির উদ্দিন এলানকে কারাগার থেকে আদালতে হাজির করতে পারেনি রাষ্ট্রপক্ষ।

অন্যদিকে অধিকারের কার্যালয় থেকে জব্দকৃত আলামত ফেরত দেওয়ার জন্যে আবেদন করেছেন আদিলুর ও এলানের আইনজীবীরা। বিচারক উক্ত আবেদন শুনানি শেষে আগামী ২৪ নভেম্বর এলানের জামিন শুনানি, জব্দকৃত আলামত ফেরতের আবেদন ও চার্জ শুনানির জন্যে দিন ধার্য করেন।

গত ১১ সেপ্টেম্বর ‘অধিকার’ সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে আদালতে দাখিল করা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম অভিযোগ আমলে নিয়ে আসামি নাসির উদ্দিন এলান পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

এর আগে গত ৪ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতে ডিবি পুলিশের পরিদর্শক আশরাফুল আলম আদিলুর ও এলানের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।

৫ সেপ্টেম্বর ঢাকার সিএমএম বিকাশ কুমার সাহা মামলাটি বিচারের জন্য ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠান।

গত ১০ আগস্ট আদিলুর রহমানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উত্তরের সাইবার ক্রাইম টিম তথ্যপ্রযুক্তি আইন (আইসিটি অ্যাক্ট) লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করে। এরপর দিন ১১ আগস্ট আদালতে হাজির করা হলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে হাইকোর্টের নির্দেশে তা স্থগিত করা যায়।

আদালতে দাখিল করা অভিযোগ হতে জানা যায়, আসামিদের পরিচালনাধীন ‘অধিকার’ নামক সংস্থার মাধ্যমে গত ৫ মে শাপলা চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় ৬১ জন নিহত হওয়ার সম্পর্কে ‘বানোয়াট ও মিথ্যা’ তথ্য সংবলিত প্রতিবেদন তৈরি ও প্রচার করে। এতে করে দেশ-বিদেশে রাষ্ট্রের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ