1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস ‘ইরানি হামলায়’ মার্কিন যুদ্ধবিমানের জরুরি অবতরণ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয় : প্রেস উইং

‘সমঝোতার উদ্যোগ নিবে না নির্বাচন কমিশন’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৩
  • ১০৩ Time View

kagirপ্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবুদ্দিন আহমদ বলেছেন, “আমাদের দায়িত্ব রেফারিং করা, রাজনৈতিক দলগুলো নির্বাচন করবে, নির্বাচনে তাদের লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রাখা আমাদের কাজ। তাই তাদের সমঝোতার ব্যাপারে নির্বাচন কমিশনের জড়ানো উচিত হবে না।”

বুধবার বিকেলে শেরে বাংলা নগরে নির্বাচন কমিশন সচিবলায়ে কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমাদের রাজনৈতিক দলগুলোতে অনেক অভিজ্ঞ লোক রয়েছেন। তারা জনগণের নার্ভ বোঝেন, সে জন্য আমরা সমঝোতার জন্য সরাসরি কোনো উদ্যোগ নেই নি।”

বিএনপির সাথে কোনো যোগাযোগ করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “কমিশনের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। তবে অনেকের বন্ধু-বান্ধব আত্মীয় স্বজন রয়েছে। ব্যক্তিগত পর্যায়ে তাদের সাথে আলোচনা হতে পারে।”

তিনি আরো বলেন, “সহিংসতা গণতন্ত্রের ভাষা নয়, সহিংসতা কেউ চায় না, আমরাও চাই না। আমরা আশা করি, সহিংসতার পথ পরিহার করে রাজনৈতিক দলগুলোর মধ্য সমঝোতা হবে এবং তার জন্য আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করবো।”

আচরণবিধি সম্পর্কে তিনি বলেন, “আচরণবিধির খসড়া সবার মতামতের জন্য আমাদের ওয়েব সাইটে দিয়েছিলাম এতে বেশ কিছু মতামত এসেছে। আমাদের পক্ষ থেকে আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে। এখন এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।”

আচরণবিধিতে বিশেষ কোনো পরিবর্তন আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “সবার মতামতের ভিত্তিতে সংসদ সদস্য বা সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং চেয়ারম্যান থাকলে তফসিল ঘোষণার পর থেকে তা অকার্যকর থাকবে। এটি শুধু মাত্র প্রাথীদের ক্ষেত্রে প্রযোজ্য।”

তিনি আরো বলেন, “নির্বাচনের প্রাথীরা যখন মনোনয়ন পত্র দাখিল করেন তখন মিছিল করা যাবে না এবং মনোনয়ন দাখিল করতে কাউকে বাধা দেওয়া যাবে না, এগুলো বিধিতে নতুন যুক্ত করা হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ