1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

‘মন্ত্রিসভা নয়, প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই’

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০১৩
  • ১০৪ Time View

rig“শুধু মন্ত্রিসভার পদত্যাগ নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চায় বিএনপি। তিনি পদত্যাগ করলেই দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে” বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার সকালে মন্ত্রিসভা পদত্যাগের খবরের প্রতিক্রিয়ায় দলের দপ্তরের দায়িত্বে থাকা রিজভী সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, “মন্ত্রিসভার সদস্যরা কেন প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন তা জাতি জানে। তাদের পরিকল্পনার সর্বদলীয় সরকার গঠনের প্রক্রিয়ার অংশ এটি। ”

রিজভী বলেন, “প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, তিনি প্রধানমন্ত্রিত্ব চান না, শান্তি চান। জনগণের চাওয়াও এক। তার পদত্যাগেই সমস্যার সমাধান হবে।”

তিনি বলেন, “সর্বদলীয় সরকার গঠনের জন্য এটি করা হচ্ছে। সরকার তাদের নিজস্ব নীলনকশা বাস্তবায়ন করে চলেছে। যাতে দলীয় সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ