1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস ‘ইরানি হামলায়’ মার্কিন যুদ্ধবিমানের জরুরি অবতরণ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয় : প্রেস উইং

পদত্যাগপত্র জমা দিলেন মন্ত্রীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০১৩
  • ৮৯ Time View

padoপ্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা। নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের অংশ হিসেবে তারা এ পদত্যাগপত্র জমা দেন।

কয়েকদিন আগেই মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দেওয়া শুরু হয়। মন্ত্রিসভার বাকি সদস্যরাও সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের পদত্যাগ জমা দিয়েছেন।

সকালে বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী প্রথমে তার পদত্যাগপত্র জমা দেন। এরপর অন্য মন্ত্রীরাও তাদের পদত্যাগপত্র জমা দেন।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ে শুরু হয়েছে মন্ত্রিসভার বৈঠক। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রীদের পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। তবে যারা নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের মন্ত্রিসভায় থাকবেন, তাদের পদত্যাগপত্রগুলো গ্রহণ করা হবে না বলে জানা গেছে।

এর আগে ৪ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে সাত দিনের মধ্যে পদত্যাগপত্র জমা দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ