1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

সোমেশ্বর অলির কথায় সামিনা চৌধুরী

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০১৩
  • ১৭৫ Time View

marসময়ের আলোচিত গীতিকার সোমেশ্বর অলির কথায় গান গাইলেন সামিনা চৌধুরী। বাংলা চলচ্চিত্রের গানের জনপ্রিয় এই শিল্পীর সাথে কণ্ঠ দিয়েছেন ‘পাগল তোর জন্য রে’ খ্যাত বেলাল খান। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়।

‘বড় বেশি দেখতে ইচ্ছে হয় রে’ শিরোনামের গানটি ব্যবহার করা হবে ‘মার ছক্কা’ ছবিতে। ছবিটি পরিচালনা করছেন মঈন বিশ্বাস।

সোমেশ্বর অলির কথায় এ গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন গানটির শিল্পী বেলাল খান ও মুশফিক লিটু।

গানটি সম্পর্কে সামনি চৌধুরী বলেন, “বেলাল খান দারুণ সুর করেছেন। অলির কথাও অসাধারণ। সব মিলিয়ে গানটি করে বেশ ভালো লেগেছে।”

গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বেলাল খানও। তিনি বলেন, “সামিনা আপা আমার সুরে গান করেছেন; এটি আমার জন্য খুবই গর্বের বিষয়। আশা করি  গানটি শ্রোতাদের ভালো লাগবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ