1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

ওরাম ঝড়ে গাজীর জয়

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০১৩
  • ১৩৪ Time View

ormঢাকা প্রিমিয়ার লিগের দশম রাউন্ডে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে একরকম উড়িয়েই দিল গাজী ট্যাংক। ১১৪ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে ভিক্টোরিয়া।

শনিবার মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে টসে জিতেও গাজী ট্যাংককে ব্যাটিংয়ে পাঠায় ভিক্টোরিয়া। প্রথমে ব্যাট করতে নেমে গাজী ৫০ ওভারে ৮ উইকেটে ২৫১ রান সংগ্রহ করে।

গাজী ট্যাংকের ব্যাটসম্যান জ্যাকব ওরামের ব্যাট থেকে আসে ২১ বলে ৫৪ রানের এক ঝোড়ো ইংনিস। যাতে রয়েছে ৪ বাউন্ডারি ও ৫ ওভার বাউন্ডারির। এছাড়া ইমরুল কায়েস ও রাকিবুল হাসান করেন ৪৭ রান করে।

২৫২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়ে ভিক্টোরিয়া। আরফাত সানি ও আসহার জায়দির বোলিং তোপের মুখে ৭৩ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলে ভিক্টোরিয়া। সানি ৪ উইকেট ও জায়দি ৩টি করে উইকেট নেন।

অবশ্য কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন ভিক্টোরিয়ার মোহাম্মদ শরিফ। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি সতীর্থদের ব্যাটিং ব্যার্থতার জন্য। ৪১ ওভারে ১৩৭ রানে অলআউট হয়ে যায় ভিক্টোরিয়া। একাই লড়ে  শেষ পর্যন্ত ৫৮ রানে অপরাজিত ছিলেন শরিফ।

ম্যাচ সেরা হয়েছেন জ্যাকব ওরাম।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ