1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

আবদুল আওয়াল মিন্টু-শিমুল বিশ্বাসও গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০১৩
  • ১০২ Time View

mintoবিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টু ও বিশেষ সহকারী সামসুর রহমান শিমুল বিশ্বাসকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ব্যারিস্টার মওদুদ আহমেদ ও রফিকুল ইসলাম মিয়াকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার রাত ১টার দিকে ব্যবসায়ী আবদুল আওয়াল মিন্টু ও শিমুল বিশ্বাসকে গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে আটক করা হয় বলে জানান ওই বাসার নিরপত্তাকর্মী সালেহ আকরাম।

তিনি বলেন, “উনারা ম্যাডামের সঙ্গে কথা বলতে এসেছিলেন। বের হওয়ার পর পুলিশ একটা সাদা গাড়িতে করে তাদের নিয়ে গেছে।”

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দৈনিক প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় রাজধানীর হোটেল সোনারগাঁও থেকে সাদা পোশাকধারী পুলিশ মওদুদ আহমেদকে আটক করে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আহসান। এর কিছুক্ষণ পর রাত সাড়ে ৮টার দিকে একই স্থান থেকে এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়াকে আটক করা হয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ