1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

‘সোমবারের মধ্যে সকল মন্ত্রীর পদত্যাগ’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৩
  • ১১৬ Time View

kadarসোমবারের মধ্যে মহাজোট সরকারের সকল মন্ত্রী পদত্যাগ করবেন বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ওবায়েদুল কাদের বলেন, “যারা সর্বদলীয় সরকারে থাকবেন, তাদের পদত্যাগপত্র গৃহীত হবে না। তাদের নতুন করে শপথ নেওয়ারও প্রয়োজন হবে না।”

সর্বদলীয় সরকার গঠনের কথা উল্লেখ করে যোগাযোগমন্ত্রী বলেন, “ইতিমধ্যে অনেকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। আগামী সোমবারের মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকোরের সব মন্ত্রী পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেবেন।”

‘যোগাযোগ মন্ত্রণালয় থেকে তিনি কবে পদত্যাগ করবেন’ -সাংবাদিকদের এমন প্রশ্নে ওবায়দুল কাদের জানান, পদত্যাগ পত্র লেখা হয়েছে। রোববার তিনি প্রধানমনন্ত্রীর কাছে তা জমা দেবেন।

সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, “বিরোধী দলের জন্য সংলাপের দুয়ার খোলা আছে। যেকোন সময় চাইলেই সংলাপে বসতে পারেন তারা।”

এর আগে ডিটিসিএর সভাকক্ষে ঢাকা মহানগরীর যানজট নিরসনে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) লাইন-৩ বাস্তবায়নের লক্ষ্যে পরামর্শক নিয়োগ প্রতিষ্ঠানের চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, তিনি পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। আগামী রোববারের মধ্যে পদত্যাগপত্র জমা দিবেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ