1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

‘বিএনপিকে ছাড় দেওয়া হবে না’

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০১৩
  • ১১৫ Time View

tukuআইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, “বিরোধী দল বিএনপিকে কোনো ছাড় দেওয়া হবে না। বিরোধী দল সংলাপ নয়, অরাজকতার পথে হাটছে। তারা যদি অরাজকতার পথকে বেছে নেয় তবে সরকার হার্ডলাইনে যেতে বাধ্য হবে।”

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

কামরুল বলেন, “বিএনপি যদি সংঘাতের পথকে বেছে নেয় তবে এবার তাদের কঠোর হস্তে দমন করা হবে। তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

তিনি আরো বলেন, “যদি সংলাপ চান তাহলে অরাজকতা বন্ধ করতে হবে। নৈরাজ্য, সন্ত্রাস আর সংলাপ একসাথে হতে পারে না।”

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদসহ ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ