1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি লালনের মানবতাবাদী দর্শন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সেতু বললেন হাইকমিশনার

‘এখনো রাজনৈতিক সমঝোতার অপেক্ষা’

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০১৩
  • ১৩৮ Time View

kajirপ্রধান নির্বাচন কমিশনার (ইসি) কাজী রকিবুদ্দিন আহমদ বলেছেন, “নির্বাচনের এখনো অনেক সময় বাকি আছে। আমরা রাজনৈতিক দলগুলোর সমঝোতার জন্য অপেক্ষা করছি।”

রোববার দুপুরে নির্বাচন কমিশন সচিবলায়ে বৈঠক শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “জাতি যেমন আশা করছে তেমনি আমরাও আশা করছি সকলের অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচন হবে।”

রাজনৈতিক দলগুলোর সমঝোতার ব্যাপারে ইসি কোনো পদক্ষেপ নিবে কি না জানতে চাইলে তিনি বলেন, “অনেক বড় বড় নেতারা এ ব্যাপারে আলোচনা করেছেন। রাজনৈতিকভাবে এ সমঝোতার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”

নির্বাচনী আচারণবিধি সম্পর্কে তিনি আরো বলেন, “সকলের মতামতের জন্য নির্বাচনী আচরণবিধির খসড়া ইসির ওয়েব সাইটে দেওয়া হচ্ছে। ৯ নভেম্বর পর্যন্ত যে কেউ ইমেল বা লিখিতভাবে তাদের মতামত জানাতে পারবেন। এরপর আচরণবিধি চূড়ান্ত করা হবে।”

জামায়াতের নিবন্ধন বাতিল সম্পর্কে তিনি বলেন, “জামায়াতের নিবন্ধন বাতিলের চূড়ান্ত রায়ের কপি আমরা এখনো হাতে পায়নি। কপি হাতে পাওয়ার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”

বিএনএফ-এর নিবন্ধন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

নির্বাচনী তফসিল সময় মতো ঘোষণা করবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ