1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

কষ্টের জয় বার্সার

Reporter Name
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০১৩
  • ১৪৮ Time View

barseচিরচেনা বার্সাকে যেন বেশ অপরিচিত লাগছিল এই ম্যাচে। এস্পানিওলের বিপক্ষে এক গোলের জয় পেয়েছে বার্সা।

বার্সেলোনা যদি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আক্রমন ভাগের অধিকারী হয়, তাহলে এস্পানিওল সবচেয়ে ভালো রক্ষনভাগের দাবিদার। বল দখলের লড়াইয়ে পিছিয়ে থেকেও সমান খেলেছে বার্সার বিপক্ষে।

প্রথমার্ধে বার্সার বেশ কয়েকটি দলবদ্ধ আক্রমন গোলের দেখা পায়নি। ছেলে থিয়াগোর প্রথম জন্মদিনে কোন গোলই পেলেন না মেসি। প্রথমার্ধে মেসির ফ্রি কিক বারের উপর দিয়ে যায়।

খেলার ৪৩ মিনিটে দানি আলভেসের শট বারে লাগে এস্পানিওলের। বসে থাকেনি এস্পানিওল মাঝে মধ্যেই পাল্টা আক্রমন করেছে।

এস্পানিওলের ডিফেন্স বার্সার মহাথীদের একের পর এক রুখে দিলে প্রথমার্ধে কোন গোলই পায়নি বার্সা।

খেলার ৫৩ মিনিটে আলভেসের বাড়িয়ে দেয়া বলে শক্তিশালী শট নেন মেসি। কিন্তু কিপার কেসিলা তা ঠেকিয়ে দেন।

সাফল্য আসে এলেক্স সানচেজের হাত ধরে। নেইমারের বাড়িয়ে দেওয়া বলে গোল করেন চিলির এই নবাগত তারকা। ৬৩ মিনিটে বার্সার হয়ে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।

তার পরে বেশ কয়েকটি আক্রমন করে বার্সা। কিন্তু গোলের দেখা পেলো না। শেষ বাঁশি বাজার আগে পর্যন্ত চেষ্টা করেও ব্যবধান আর বাড়াতে পারে নি তারা।

আর এই ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা। ১২ ম্যাচে ১১টি জয় একটি ড্র করে ৩৪ পয়েন্ট নিয়ে তারা তালিকার শীর্ষে অবস্থান করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ