1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

রিয়ালের ‘রয়াল’ জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩
  • ১৫৩ Time View

brএক সাথে জ্বলে উঠলেন বিশ্বের সবচেয়ে দামী দুই তারকা- গ্যারেথ বেল ও ক্রিশ্চিয়ানো রোনালদো। আর তাতেই সেভিলাকে ৭-৩ গোলের রাজকীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে গ্যারেথ বেল করেছেন দুই গোল, আর রোনালদোর অবদান হ্যটট্রিক!

ম্যাচের ১৪ মিনিটের সময় প্রথম গোলটি করে গ্যারেথ বেল। করিম বেঞ্জামোর বাড়ানো বল গোলবারের বাঁ কোণ দিয়ে জ্বালে পাঠান বেল, প্রথম দেখেই দাপট দেখানো রিয়ালে এগিয়ে যায়। ২৭ মিনিটের সময় আবার গোল করেন বেল। রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় ২-০ গোলের ব্যবধানে।

প্রথমার্ধের ৩২ মিনিটের সময় ম্যাচে নিজের প্রথম গোল পান রোনালদো। প্যানাল্টি থেকে গোল করেন তিনি। এর ছয় মিনিট পর প্যানাল্টি পেয়ে যায় সেভিলা। গোল পরিশোধ করেন ইভান র‍্যাকিটিক। প্রথমার্ধের ৪০ মিনিটে আরো একটি গোল পরিশোধ করে সেভিলা। ৩-২ গোলের ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটের গোল করেন করিম বেঞ্জামো। রিয়াল এগিয়ে ৪-২ গোলে। ৬০ মিনিটের নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। গ্যারেথ বেল ও রোনালদোর যৌথ প্রচেষ্টায় আসে এই গোল। ৬৩ মিনিটের আবার গোল করেন সেভিলার ইভান। ব্যবধান দাঁড়ায় ৫-৩ গোল।

ম্যাচের ৭১ তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো। দলের হয়ে ষষ্ট গোলটি করেন তিনি। এরপর ম্যাচের সর্বশেষ গোলটি করে রিয়ালের ‘রয়াল’ জয় নিশ্চিত করেন করিম বেঞ্জামো। ৮০ মিনিটের সময় গোলটি করেন তিনি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ