1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

‘প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বহাল থাকবে’

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৩
  • ১২৬ Time View

asrafপ্রধানমন্ত্রী শেখ হাসিনার নৈশভোজের আমন্ত্রণ এখনো বহাল আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

তিনি বলেন, “আমরা আশা ছাড়িনি। আমন্ত্রণ প্রত্যাহার করে নেইনি। বিরোধী দলীয় নেতা যেকোনো সময় গণভবনে আসতে পারেন। প্রধানমন্ত্রীর নিমন্ত্রণ বহাল থাকবে।”

বুধবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, “অধৈর্য হয়ে জনগণকে সংঘাতের দিকে ঠেলে দেব, এমন রাজনীতি আমরা করি না। প্রয়োজনে যত ধরনের উদ্যোগ নেওয়ার আমরা নেব। আলোচনা গণতন্ত্রের রাজনীতিতে সহায়ক। আমরা কখনো তা পরিহার করব না।”

“আমাদের ইচ্ছা আছে,তাই বারবার আলোচনার কথা বলছি। তবে সংবিধানের বাইরে কোনো আলোচনা নয়, আলোচনা হবে, ভিত্তি সংবিধান। তবে নেতিবাচকভাবে কিছু দেখবো না, ইতিবাচক থাকার আপ্রাণ চেষ্টা করব” বলেন তিনি।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে বিরোধীদলীয় নেতা দেশবাসীকে সহিংসতার হাত থেকে রক্ষা করবেন বলে আশা প্রকাশ করেন সৈয়দ আশরাফ।

তিনি বলেন, “এই জিম্মি দশা থেকে মানুষকে মুক্তি দিতে বিরোধীদলকে নিঃশর্ত আলোচনায় আসতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ