1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে যা বলছে জাপান ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার

সংবিধানের বাইরে আলোচনা নয়’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৩
  • ১৬৪ Time View

dhasanসংবিধানের বাইরে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছেন বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, “বিরোধীদলের নেতা যেদিন আসবেন সেদিনই তার সাথে আলোচনা হবে। তবে সেই আলোচনার ভিত্তি হবে সংবিধান। সংবিধানের বাইরে কোনো আলোচনা হবে না। কারো আবদার পূরণের জন্য জনগণ মহাজোটকে ভোট দেয়নি।”

মঙ্গলবার রাজধানীর গুলিস্তানে খদ্দর মার্কেটের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “বিরোধী দলের গণবিরোধী কর্মসূচি অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। আজ পর্যন্ত হরতাল আহ্বান করে কোনো অ্যাম্বুল্যান্স ও সংবাদকর্মীদের ওপর হামলা করা হয়নি। তাদের হরতালে তাই করা হয়েছে।”

বিরোধী দলীয় নেতার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “জনগণের বিরুদ্ধে অবস্থান না নিয়ে আলোচনায় বসুন। আসুন আমরা আলোচনার মাধ্যমে বর্তমান রাজনৈতিক সমস্যার সমাধান করি।”

সংগঠনের সভাপতি অরুণ সরকার রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, কৃষকলীগের সহ-সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কৃষকলীগের সহ-সভাপতি এম.এ. করিম, মো:খোরশেদ আলম কবিরসহ আরো

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ