1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

‘খালেদা জিয়া মর্যাদা রক্ষা করতে জানেন না’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩
  • ১৪৬ Time View

hanifআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ অভিযোগ করে বলেণ, “খালেদা জিয়া মর্যাদা রক্ষা করতে জানেন না।”

রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে হরতালবিরোধী অবস্থান কর্মসূচির সমাবেশে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, “হরতাল অব্যাহত রেখে খালেদা জিয়া জাতির সঙ্গে প্রতারণা ও মোনাফেকি করেছেন। তিনি (খালেদা জিয়া) ২৫ তারিখে সমাবেশে বলেছিলেন সংলাপের প্রস্তাব দিলে হরতাল দেবেন না। কিন্তু প্রধানমন্ত্রী ফোন দিয়ে হরতাল প্রত্যাহার করে সংলাপের প্রস্তাব দিলেও তার গুরুত্ব দেননি তিনি। জনগণ এই প্রতারণা মেনে নেবে না”

তিনি বলেন, “খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন দিলেও তার মর্যাদা রক্ষা করা হয়নি। খালেদা ন্যূনতম সৌজন্যতাবোধও দেখাননি। হরতাল নৈরাজ্য করে সংলাপকে তিনি দূরে ঠেলে দিলেন। আইনশৃঙ্খলা বাহিনীই
এই হরতাল প্রতিহত করবে।”

সমাবেশে আইনপ্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “বিএনপির জামায়াতের পেটের ভেতরে অবস্থান করছে। জামায়াতকে খুশি করার জন্যই তারা হরতাল অব্যাহত রেখেছে। আজকের পর থেকে সংলাপের ভবিষ্যত অন্ধকার হয়ে গেল।”

তিনি আরো বলেন, “বিএনপি-জামায়াত আইএসআই-এর প্রেসক্রিপশন অনুযায়ী চলছে।”

হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে মাঠে নেমে গেছে। হরতালকারীদের কঠোর হাতে দমন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা হরতাল প্রতিহত করবে।”

আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সেলিম, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ