1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

শিবির-ছাত্রলীগ সংঘর্ষ, নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩
  • ১১৯ Time View

pabonaপাবনার মুলাডুলিতে শিবিরের সাথে ছাত্রলীগের সংঘর্ষ ও গুলিবিনিময়ে জুলহাস উদ্দিন মুন্নাফ (২৮) নামের এক শিবিরকর্মী নিহত হয়েছেন। এসময় ৫ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে আরো ২০ জন।

গুলিবিদ্ধ ৫ জনকে গুরুতর অবস্থায় পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা-ঢাকা-রাজশাহী মহাসড়কের ঈশ্বরদী উপজেলার মুলাডুলি শেখপাড়ায় রোববার বেলা ১১টার দিকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় ঐক্যজোটের শিবির নেতাকর্মীরা পিকেটিং করছিল। এসময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের বাধা দিলে পাল্টাপাল্টি সংঘর্ষ হয়। এ সময় উভয়দল এলোপাতাড়ি গুলিবর্ষণে জড়িয়ে পড়ে।

এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে জুলহাস হোসেন মুন্নাফ নিহত হন। এসময় ঈশ্বরদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ফরিদ আহমেদসহ আরো ৫ জন গুলিবিদ্ধ হয়। এছাড়াও উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত শিবির কর্মী জুলহাস উদ্দিন মুন্নাফ ঈশ্বরদী উপজেলার সড়ইকান্দি গ্রামের শফি উদ্দিনের ছেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ