1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

খালেদাকে হাসিনার ফোন, সাড়া পাননি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৩
  • ১০৩ Time View

fonপ্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে ফোন করা হয়েছে। কিন্তু কেউ ফোন রিসিভ করেনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মিডিয়া সহকারি মাহাবুবুল হক শাকিল।

শনিবার দুপুর সোয়া একটা থেকে দুপুর দুইটা পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে খালেদা জিয়াকে ফোন করা হয়েছে। তবে শেখ হাসিনার এই ফোনে সাড়া মেলেনি খালেদা জিয়ার পক্ষ থেকে।

শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার পর্যন্ত সরকারকে সময় ‘বেঁধে’ দেন খালেদা। এই সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে না নিলে রোববার থেকে টানা তিনি দিনের হরতালের ডাক দেন তিনি।

রোববারের হরতালকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে রাজনৈতিক সহিংসতা শুরু হয়। ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ নানা সহিংসতার মধ্যে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে এই ফোন দেন।

এ বিষয়ে মাহাবুবুল হক শাকিল বলেন, “চলমান রাজনৈতিক অনড় অবস্থানের নিরসন ঘটাতে আওয়ামী লীগের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হলেও ওপাশ থেকে সাড়া মেলেনি।”

শনিবার সকালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি ও নিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার সাথে কথা বলবেন বলে জানিয়েছিলেন।

সুরঞ্জিত বলেন, “দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি ও নিরাপত্তা নিশ্চিত করতে খালেদা জিয়ার সাথে শিগগিরই কথা বলবেন প্রধানমন্ত্রী। তবে এজন্য খালেদা জিয়াকে সন্ত্রাসী পথ পরিহার করে আলোচনায় এগিয়ে আসতে হবে।”

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ