1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

বিপিএল উদ্বোধনী টিকিটের চড়া মূল্য

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১২
  • ২৩৫ Time View

আগুণমূল্যে বিক্রি হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট। পকেট ভর্তি টাকা থাকলেই না টিকিট কেনার সাহস পাবেন। সবচেয়ে কম দামের টিকিটের মূল্যও এক হাজার টাকা।

শিহাব ট্রেডিং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শহীদ মুস্তাক স্ট্যান্ড দুই হাজার, আন্তর্জাতিক স্ট্যান্ড দক্ষিণ এক হাজার, দক্ষিণ স্ট্যান্ড এক হাজার পাঁচ’শ, বিসিবি কর্পোরেট লাউঞ্জ আট হাজার, বিসিবি কর্পোরেট বক্স দক্ষিণ ১২ হাজার, পূর্ব স্ট্যান্ড দুই হাজার, উত্তর স্ট্যান্ড দুই হাজার, শহীদ জুয়েল স্ট্যান্ড দুই হাজার, ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড উত্তর-দক্ষিণ পাঁচ হাজার এবং বিসিবি কর্পোরেট বক্সের টিকিট ১২ হাজার টাকা বিক্রি হবে।

ঢাকা ব্যাংকের ১০টি শাখায় পাওয়া যাবে টিকিট- ফরেন এক্সচেইঞ্জ বিমান ভবন মতিঝিল, বংশাল শাখা, ইমামগঞ্জ শাখা, ধানমন্ডি মডেল শাখা, গুলশান শাখা, বনানী শাখা, মহাখালি শাখা, মগবাজার শাখা, মিরপুর শাখা ও উত্তরা শাখা। সোমবার থেকেই উল্লেখিত শাখাগুলোতে পাওয়া যাবে টিকিট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ