1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে ‘হতবাক’ অ্যান্ডারসন খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চিত বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

শিগগির জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০১৩
  • ১৭৯ Time View
hasinaআগন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগির জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ওই ভাষণে ২৪ অক্টোবরের পর দেশে কোন ধরনের সরকার থাকবে তাও তুলে ধরবেন তিনি।
গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা ঐ বৈঠক সূত্রে জানা গেছে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সূত্রে আরো জানা গেছে, গতকালের ঐ বৈঠকে শেখ হাসিনা বলেন, ২৪ অক্টোবর বর্তমান সরকারের মেয়াদ শেষ হয়ে গেলে আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে, সে বিষয়ে দেশের সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। জনগণের এসব প্রশ্নের উত্তর দিতে তিনি দু’এক দিনের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
তবে তিনি আগামী নির্বাচনে বিষয়ে বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংবাদমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী দেশের সার্বিক অবস্থা তুলে ধরতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তিনি কবে ভাষণ দেবেন তা অবশ্য এখনও নির্ধারণ হয়নি। আশা করছি আগামী দু’চার দিনের মধ্যেই তিনি ভাষণ দেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ