1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পোশাকখাতে কোনো অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৩
  • ১০৬ Time View

mokhaবর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পে দুই-একটি বিশৃঙ্খলা ঘটনা ছাড়া তেমন কোন অস্থিরতা নেই বলে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পে কোনো প্রকার অস্থিরতা নেই। বর্তমানে এ খাতে দুই-একটি বিশৃঙ্খলার ঘটনা ঘটছে, তবে তা মাথা ব্যথার কারণ নই।

আজ বুধবার সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা ও দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সম্পর্কিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

প্রসঙ্গত, গত ৪-৫ দিন ধরে ঢাকাসহ গাজীপুর, টুঙ্গী, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জের শত শত পোশাক কারখানা শ্রমিকরা ন্যূনতম বেতন ৮ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আসছে। শ্রমিকদের এই অসন্তোষের পরিপ্রেক্ষিতে বেশ কিছু পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এসব ঘটনায় উদ্বিগ্ন পোশাক মালিকরা ইতিমধ্যে দফায় দফায় সংশ্লিষ্ট মন্ত্রী ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারা জানিয়েছেন, এই অস্থিরতা চলতে থাকলে আগামী ঈদে শ্রমিকদের বেতন-বোনাস দেয়া তাদের পক্ষে সম্ভব হবে না।

উল্লেখ্য এর আগে সাভারের রানা প্লাজা ধসে ১১৩৩ শ্রমিকের মৃত্যুকেও স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর নিছক দূর্ঘটনা বলে মন্তব্য করেছিলেন।

এছাড়াও বৃহৎ ধর্মীয় উৎসব দুটিকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার আশঙ্কা করছেন কি-না সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নাশকতার কোনো আশঙ্কা নেই। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ