1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

৩২টি দেশকে স্বাগত জানালো উয়েফা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৩
  • ১৪৪ Time View

oafaউয়েফা ইউরো ২০২০ আয়োজনে আগ্রহী ৩২টি দেশকে স্বাগত জানিয়েছে উয়েফা। শুক্রবার উয়েফার নির্বাহী কমিটির এক বৈঠক শেষে জানানো হয়, ৩২টি দেশ এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। ইউরোপ মহাদেশ জুড়ে সকল ফুটবল প্রেমিদের আনন্দ দেয়ার জন্যই এমন আয়োজন করেছে উয়েফা।

গত বৃহস্পতিবার ছিল প্রস্তাব জমা দেয়ার শেষ দিন। ইউরোপের ১৩টি শহর জুড়ে ২০২০ সালের ইউরো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। এর মধ্যে ১২টি দেশের ১২টি শহর তিনটি করে গ্রুপ ম্যাচ এবং দ্বিতীয় রাউন্ড বা কোয়ার্টার-ফাইনালের একটি নক-আউট ম্যাচ আয়োজনের সুযোগ পাবে। অন্য দেশটি দু`টি সেমি-ফাইনাল ও ফাইনাল আয়োজন করবে।

উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি বলেন,`আমি মনে করি এটা ভালো সংবাদ যে ৩২টি দেশ আগ্রহ প্রকাশ করেছে। আমারা তাদের স্বাগত জানাচ্ছি। আমাদের সদস্য দেশগুলোর অর্ধেকের বেশি উয়েফা ইউরো ২০২০ এর ম্যাচ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে। এটি ইউরোপের একটি সেরা ফুটবল  আয়োজন হবে।`

চূড়ান্ত প্রস্তাব জমা দিতে হবে ২০১৪ সালের ২৫ এপ্রিলের মধ্যে। ইউরোপের প্রধন ফুটবল দেশগুলোর মধ্যে ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড, জার্মানি ও স্প্যান তাদের মাঠে ইউরো ২০২০ ম্যাচ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে। আগামী বছরের ২৫ সেপ্টেম্বর উয়েফার নির্বাহী কমিটি আয়োজক শহরগুলো নির্ধারণ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ