1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

এরশাদকে উকিল হওয়ার পরামর্শ ইনুর

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৩
  • ১৩৯ Time View

 inuনির্বাচন অবাধ নিরপেক্ষ ও সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ উকিল হিসেবে কাজ করতে পারেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা অডিটরিয়ামে জাতীয় স্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন ও গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য হুসেইন মোহাম্মদ এরশাদ আগ্রহ প্রকাশ করেছেন। সুতরাং নির্বাচনে সব দল যাতে অংশগ্রহণ করে সেই ব্যাপারে বয়োজ্যেষ্ঠ নেতা হিসেবে এই সংকটে উকিল হিসেবে তিনি কাজ করতে পারেন।’

গণতন্ত্রের স্বার্থে এরশাদ এটা করবেন বলে তথ্যমন্ত্রী আশা প্রকাশ করেন।

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘যে বিষয়টি আলোচনার টেবিলে নিষ্পত্তি করা যায়, সেটি আদায় করার জন্য রাজপথে মারামারির দরকার নেই। আমরা যখন সংলাপের আহ্বান করছি তখন বার বারই বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া শর্ত দিচ্ছেন।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া চক্রান্তের করে যদি যুদ্ধাপরাধীদের সাজা কার্যকর করা আটকাতে চান, তাহলেই উনি সংলাপ এড়াবেন, পূর্বশর্ত দিয়ে সংলাপ বানচাল করে দিবেন।’

এসময় কুষ্টিয়ার জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ স্থানীয় ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ