1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

ঢাকা ও চট্টগ্রামে ৬৫০ ট্যাক্সিক্যাব নামাবে সরকার: যোগাযোগমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৩
  • ১১৭ Time View

kadarসেনাবাহিনীর তত্ত্বাবধায়নে রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামে ৬৫০টি ট্যাক্সিক্যাব নামানো হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

এর মধ্যে ঢাকায় ২৫০টি, চট্টগ্রামে ১৫০টি ও ২৫০টি সেনাবাহিনী পরিচালনা করবে বলে জানান তিনি।

বুধবার দুপুরে সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

যোগাযোগমন্ত্রী বলেন, এসব ট্যাক্সিক্যাব সেনাবাহিনীর মাধ্যমে আনা হবে। কোম্পানি গঠনের প্রক্রিয়া শেষ হলেই সেনাবাহিনী এসব ট্যাক্সিক্যাব আমদানি করবে।

তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রামে যোগাযোগখাতে নতুন ধারা সৃষ্টি করতেই সরকারের এই উদ্যোগ।

ওবায়দুল কাদের জানান, রাজধানীতে গণপরিবহন ব্যবস্থায় নতুন ধারা আনতে ইতোমধ্যেই যোগাযোগ মন্ত্রণালয় ট্যাক্সিক্যাব ও মিনিবাস পরিচালনায় রুট পারমিট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া সার্বিক পরিস্থিতি আরো সহজ করতে ১০০ মিনিবাস নামানোর অনুমোদনও দেয়া হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ