1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

লালমনিরহাটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট চলছে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৩
  • ১৩০ Time View

damoবুড়িমারি স্থলবন্দরে ট্রাফিক পুলিশের চাঁদাবাজিসহ মহাসড়কে নসিমন ও ভটভটি চলাচল বন্ধের দাবিতে লালমনিরহাট ট্রাক এবং বাস শ্রমিক সমিতির ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।

মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইক, ট্রলি ও ট্রাক্টর চলাচল বন্ধ, লালমনিরহাট বাস টার্মিনালের অবৈধ স্থাপনা উচ্ছেদ, বুড়িমারী স্থলবন্দরে পণ্য পরিবহণে স্থানীয় ট্রাক মালিকদের অগ্রাধিকার, দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক মালিকের জিম্মায় প্রদান, ফিটনেসবিহীন গাড়ির জরিমানা মওকুফ, সড়কে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বন্ধসহ আট দফা দাবিতে সোমবার ভোর থেকে বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে বাসযাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জেলা ট্রাক ট্যাংক লড়ি শ্রমিক সমিতির সভাপতি পুলিন চন্দ্র জানান, জেলার বুড়িমারি স্থলবন্দরে স্থানীয় ব্যবসায়ীদের রয়েলিটি নামে রেজিস্টেশন বিহীন সমিতির ব্যানারে ৬০০-৮০০ টাকা করে প্রতি ট্রাক ও বাস থেকে চাঁদা আদায়ের প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেয়া হয়।

মালিক সমিতির নেতারা অবিলম্বে তাদের এসব দাবি মেনে নেয়ার আহ্বান জানান সরকারের কাছে।

এদিকে জেলা প্রশাসক হাবিবুর রহমান এই ধর্মঘটের সমাধান বিষয়ে অচিরেই পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ