1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী জয়পুরহাট জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী অডিও থেকেই ফাঁস হতে পারে অবস্থান, তাই রেকর্ড করা বার্তাও দিচ্ছেন না মোজতবা খামেনি

আজ অভিষেক হতে যাচ্ছে ‘হানড্রেড মিলিয়নম্যান’ বেলের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩
  • ১৩৫ Time View

belআজ শনিবার রিয়ালের জার্সি গায়ে অভিষেক হতে যাচ্ছে ‘হানড্রেড মিলিয়নম্যান’ গ্যারেথ বেলের। গ্যারেথ বেলকে ১০ কোটি ইউরো দিয়ে কিনে কি লাভ হলো  তার প্রমান পেতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ।

ওয়েলসের ফরোয়ার্ড বেলের অভিষেক অবশ্য ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউতে নয়, ভিয়া রিয়ালের মাঠে হবে।

রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে অবশ্যই খেলবেন বেল।

তবে ম্যাচের শুরু থেকে খেলবেন কিনা, সে সম্পর্কে পরিষ্কার করে কিছু জানাননি।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, সবাই জানে তার প্রাক-মৌসুমটা স্বাভাবিক ছিল না। তবে তার শারীরিক অবস্থা খারাপ নয়।

শনিবার সে দলের সঙ্গে সফর করবে এবং খেলবে। জানি না সে প্রথম থেকে খেলবে কিনা। তবে ম্যাচের কিছুটা সময় অবশ্যই খেলবে। সে ভীষণ রোমাঞ্চিত ও উজ্জীবিত।

এছাড়া শনিবার মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা এবং তৃতীয় আতলেতিকো মাদ্রিদও। বার্সেলোনা সেভিয়াকে এবং আতলেতিকো নবাগত আলমেরিয়াকে স্বাগত জানাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ